নক্ষত্রলোকের দেবতাত্মা- নারায়ন সান্যাল
2001: A Space Odyssey-র ছায়াবলম্বনে রচনা নারায়ন সান্যালের নক্ষত্রলোকের দেবতাত্মা। Cultural Difference এর সঠিক বাংলা প্রতিশব্দ আমার আয়ত্তাধীন নয়, তবে এছাড়া আর কোন ব্যাখ্যা হয় না দু'খানা বইয়ের দু'রকম treatment এর। নারায়ন সান্যাল বিশ্বাসঘাতক বইতে দেখিয়েছিলেন যে সোজা সাধারন পাঠকের বোধগম্য ভাষায় বিজ্ঞান বিশ্লেষণের ক্ষমতা তাঁর কতখানি আয়ত্ত।.সেই ধারার হাত ধরেই তাঁর দ্বিতীয় প্রয়াস এই বই। কি অসম্ভব সরল ভাবে আপেক্ষিকতাবাদের মত জটিল বিষয় কে বুঝিয়ে দিয়েছেন তিনি সেটা না পড়লে বোঝা সম্ভব না। কিন্তু এ রচনার মূল প্রতিপাদ্য তাঁর লেখার ভঙ্গি বিশ্লেষণ করা না- আমার মত অর্বাচীনের সে কাজ সাজেও না। আর্থার ক্লার্ক এর লেখা বইটিও আমার পড়া আর সেটা মূল ইংরেজিতেই। দুই বইয়ের দৃষ্টিভঙ্গির তফাৎ শুধু তাদের রচনাশৈলীতে না। তাদের রচয়িতাদের Cultural Difference একটা বড় ভূমিকা নিয়ে দাঁড়িয়েছে এখানে অদৃশ্য পুতুল সঞ্চালকের মত। নারায়ন সান্যাল (১৯২৪-২০০৫)- স্থাপত্যবিদ এবং ভারতীয়। আর্থার ক্লার্ক (১৯১৭-২০০৮)- পদার্থবিদ, গাণিতিক এবং ব্রিটিশ। দুজনের জীবনকাল দেগে দেওয়ার মূল উদ্দেশ্য শুধু এটুকু দেখিয়ে দেওয়া যে...